ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পোপ ফ্রান্সিস গুরুতর অসুস্থ, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন হাসপাতালে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

পোপ ফ্রান্সিস গুরুতর অসুস্থ, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন হাসপাতালে

পোপ ফ্রান্সিস গুরুতর অসুস্থ, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন হাসপাতালে

গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস(Pope Francis)। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পোপের ফুসফুসে সংক্রমণ(Respiratory Infection) হয়েছে বলেই জানা গেছে। পোপ ফ্রান্সিস অসুস্থ হয়ে পড়তেই চিন্তা বেড়েছে রোমের ভ্যাটিকান সিটির।

ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, পোপের শ্বাসযন্ত্রের সমস্যা ধরা পড়েছে। কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকরা পরীক্ষা করতেই দেখা যায়, অশীতিপর পোপের শ্বাসনালিতে সংক্রমণ ধরা পড়েছে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি প্রথমে জানিয়েছিলেন, রুটিন শারীরিক পরীক্ষার জন্যই পোপ ফ্রান্সিসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অবশ্য তিনি বলেন, শ্বাসনালিতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে পোপকে। চিকিৎসার স্বার্থে আপাতত কিছুদিন তাঁকে জেমিলি হাসপাতালেই থাকতে হবে। গুজব ছড়়িয়েছিল, ক্যাথলিক খ্রিষ্টধর্মের প্রধান করোনা আক্রান্ত। সেই গুজব অবশ্য উড়িয়ে দিয়েছেন ব্রুনি।

৮৬ বছরের পোপ ফ্রান্সিস বিগত বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। একাধিকবার তাঁর নানা সফরও বাতিল করতে হয়। বুধবারও হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। চলতি মাসেই ক্যাথলিক চার্চের প্রধান হিসাবে ১০ বছর পূরণ করেন। ভক্তদের সঙ্গে তিনি যে সাপ্তাহিক সাক্ষাৎ করেন, সেখানেও তাঁকে অসুস্থ মনে হচ্ছিল।

অজয় বঙ্গাই যোগ্যতম, সব বিতর্কে জল ঢেলে বিশ্ব ব্যাঙ্কের মাথায় বসতে চলেছেন এই ভারতীয়ই

২০২১ সালে হজমে গন্ডগোল, অন্ত্রে প্রদাহ নিয়ে এই জেমিলি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় পোপের অন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল। তবে দ্রুতই সুস্থ হয়ে উঠেছিলেন। এবার শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে