ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে থাকবেন বলিউড তারকারা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৩, ১০:০৩ পিএম

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে থাকবেন বলিউড তারকারা

 আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে থাকবেন বলিউড তারকারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষোলোতম আসর মাঠে গড়াচ্ছে শুক্রবার (৩১ মার্চ)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। পারফর্ম করবেন রশ্মিকা মন্ধানা এবং তামান্না ভাটিয়া। এই দু’জনের পারফর্ম করা প্রায় নিশ্চিত। এছাড়াও শোনা যাচ্ছে গান গাইবেন অরিজিৎ সিং। অভিনেতা টাইগার শ্রফ এবং ক্যাটরিনা কাইফেরও পারফর্ম করার কথা শোনা যাচ্ছে।

করোনা মহামারির সময় আইপিএল হয়েছে নির্ধারিত কয়েকটি ভেন্যুতে। এরপর মহামারি বিদায় নিলেও এতদিন হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়নি। তবে দীর্ঘ তিন বছর পর এবার খেলা হবে হোম ও অ্যাওয়ে ভেন্যু মিলিয়ে। ফলে প্রতিটি দল তাদের ঘরের মাঠে একবার ও আরেকবার প্রতিপক্ষের মাঠে গিয়ে একই দলের বিপক্ষে দুবার করে খেলবে।

শুধু হোম ও অ্যাওয়ে ম্যাচ ফেরানোতেই সীমাবদ্ধ নেই আইপিএল কর্তৃপক্ষ, নতুন করে প্রবর্তন করা হয়েছে কিছু নিয়মের। নতুন রূপে ফেরা এই আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত মৌসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস। তবে তার আগে আয়োজন করা হয়েছে জমকালো অনুষ্ঠানের। যেখানে পারফর্ম করার কথা চলচ্চিত্র ও সংগীত জগতের বেশ কয়েকজন তারকার।

এনবিএস/ওডে/সি