ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মোহামেডানের হয়ে মাঠে নেমে ব্যর্থ সাকিব-মিরাজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম

মোহামেডানের হয়ে মাঠে নেমে ব্যর্থ সাকিব-মিরাজ

 মোহামেডানের হয়ে মাঠে নেমে ব্যর্থ সাকিব-মিরাজ

 ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান মৌসুমে মোহামেডানের হয়ে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। দলে যুক্ত হয়ে তিনি পুরো আসরে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে আইপিএল ও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সেটি সম্ভব নয়। শনিবার প্রথমবারের মতো মোহামেডানের হয়ে মাঠে নেমেছেন তিনি। তবে ব্যাট হাতে ফিরেছেন মোটে ৫ রান করে।

অন্যদিকে, মৌসুমে প্রথমবারের মতো ডিপিএলে নেমেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে তিনিও ব্যাটে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সাকিবের সমান রান (৫) করেই ফিরেছেন তিনিও।

এদিন ব্যাট হাতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি রনি তালুকদার। শেখ জামালের বোলার মৃত্যুঞ্জয় চৌধুরির বলে আউট হওয়ার আগে রনি করেন ৩২ রান। তবে ব্যাট হাতে উজ্জ্বল ইমরুল কায়েস। মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন এই বাঁ-হাতি ব্যাটার। কিন্তু ১০ চার ও ২ ছক্কার ইনিংসে ১০১ বলে ৮৬ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। ৫১ বলে ৪৮ রান করে আউট হন রিয়াদও। আবারও ভেঙে পড়ে মোহামেডানের ব্যাটিং। ১২ বলে ৮ রান করে আরিফ আহমেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

মোহামেডানের রান বড় করার কৃতিত্ব আরিফুল হক ও ইংলিশ অলরাউন্ডার জ্যাক লিনটটের। ৪ ছক্কায় ৩১ বলে ৩৯ রান করে আরিফুল ও ২ চার এবং ২ ছক্কায় ১০ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন লিনটট। শেখ জামালের হয়ে দুই উইকেট করে নেন আরিফ আহমেদ ও পারভেজ রাসূল।  

চলমান এই আসরে সাকিবের দলের অবস্থা ভালো নয়, নাজুকই বলা যায়। এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের ৫ ম্যাচ খেলে একটি ম্যাচেও জয় পায়নি মোহামেডান।

এনবিএস/ওডে/সি