ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হিজাব না পরলে কোনো দয়ামায়া দেখানো হবে না: ইরানের প্রধান বিচারপতি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

হিজাব না পরলে কোনো দয়ামায়া দেখানো হবে না: ইরানের প্রধান বিচারপতি

 হিজাব না পরলে কোনো দয়ামায়া দেখানো হবে না: ইরানের প্রধান বিচারপতি


হিজাব ছাড়া কেউ রাস্তায় বের হলে কোনো দয়ামায়া দেখানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলামহোসেন মোহসেনি এজি। শনিবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো।
প্রধান বিচারপতি বলেন, ‘হিজাব ছাড়া চলা আমাদের নীতি-নৈতিকতার সঙ্গে শত্রুতা করার সামিল। যারা এ ধরনের বিশৃঙ্খল কাজ করবে তাদের শাস্তি দেওয়া হবে। তাদের কঠোর বিচার করা হবে কোনো দয়ামায়া ছাড়া।‘ তবে কী ধরনের শাস্তি দেওয়া হবে সেটি তিনি স্পষ্ট করেননি।

গত বৃহস্পতিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিজাব আইন প্রয়োগের বিষয়ে ঘোষণা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরই কঠিন ভাষায় হুমকি দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি।

ইরানের প্রধান বিচারপতি আরও বলেছেন, ধর্মীয় আইনের বিরুদ্ধে প্রকাশ্যে অস্বাভাবিক কোনো কিছু ঘটলে সেটি আদালতকে অবহিত করতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী বাধ্য।

এদিকে গত বছরের সেপ্টেম্বরে হিজাব পরিধানের বিধান লঙ্ঘনের অভিযোগে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিনী নামের এক কুর্দি তরুণী। এরপর পুলিশ হেফাজতেই মৃত্যু হয় তার। এ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে যায় পুরো ইরান। অনেক নারী হিজাব পরার আইন ভঙ্গ করেন।


এনবিএস/ওডে/সি