ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইনজুরিতে পড়ে আইপিএল ছেড়ে নিউজিল্যান্ডে ফিরছেন উইলিয়ামসন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম

ইনজুরিতে পড়ে আইপিএল ছেড়ে নিউজিল্যান্ডে ফিরছেন উইলিয়ামসন

 ইনজুরিতে পড়ে আইপিএল ছেড়ে নিউজিল্যান্ডে ফিরছেন উইলিয়ামসন

 প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গুজরাট টাইটান্স আইপিএল অভিযান শুরু করলেও হার্দিক পান্ডিয়াদের জন্য এলো দুঃসংবাদ। গোটা টুর্নামেন্টেই আর মাঠে নামতে পারবেন না দলের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন। শুক্রবার আসরের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

গুজরাট টাইটান্স ছেড়ে এখন বাড়ি ফিরতে হচ্ছে তাকে। নিউজিল্যান্ডেই চলবে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে ঠিক কতদিনের মাঠের বাইরে থাকবেন তিনি তা নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ইনিংসের ১৩ তম ওভারে ডিপ স্কয়ার লেগের বাউন্ডারি সীমানায় অনেকটা লাফিয়ে বল ধরার চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। তাতে অবশ্য সফল ছিলেন তিনি। ছয় হতে দেননি সেই বলে। কিন্তু মাটিতে পড়ার সময় কিউই তারকা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।

দ্রুত মাঠে প্রবেশ করেন দুই দলের ফিজিও। তারপরও যন্ত্রণা কমেনি উইলিয়ামসনের। তাই সতীর্থদের কাঁধে ভর করে তাকে মাঠ ছাড়তে হয়। পরে ব্যাটিংয়েও নামতে পারেননি এই কিউই ব্যাটার। তার বদলে গুজরাটের হয়ে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।

এনবিএস/ওডে/সি