এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম
সোহান-ইয়াসির আমাদের নজরেই আছে: নান্নু
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ৪ এপ্রিল একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, সোহান-ইয়াসির আমাদের নজরেই আছে।
তারা দলের আশপাশেই থাকবে। প্রয়োজন হলে আবার তাদের জাতীয় দলে ফিরিয়ে আনা হবে। এখন যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, তাই দল ভারি করিনি আমরা।
তিনি আরো বলেন, সাদমানও বাদ পড়েছিল টেস্ট দল থেকে। কিন্তু আমরা তাকে ‘এ’ দলে খেলিয়েছি নিয়মিত। বাংলাদেশ টাইগার্সে ছিল। সে কিন্তু ঠিকমতোই জায়গা করে নিয়েছে।
এনবিএস/ওডে/সি