ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রায় ভূমিকম্প


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রায় ভূমিকম্প

 পাপুয়া নিউ গিনিতে ৭.২ মাত্রায় ভূমিকম্প

 স্থানীয় সময় সোমবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ২। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ খবর জানায়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার (৪৯.৭১ মাইল) গভীরে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, নিউ গায়েনায় ৭ মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৬২.৬ কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা নেই। প্রত্যন্ত অঞ্চল থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ইউএসজিএস অনুমান করেছে, ৪৫ লাখ মানুষ এ ভূমিকম্প অনুভব করতে পারেন, যার মধ্যে সাড়ে ৪ লাখ মানুষ মানুষ ‘শক্তিশালী’ কম্পন অনুভব করবেন ।

ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ২৪৯ কিলোমিটার দূরে দক্ষিণাঞ্চলীয় হাইল্যান্ড প্রদেশের একজন বাসিন্দা একে ‘শক্তিশালী’ ভূমিকম্প উল্লেখ বলেছেন, এটি প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল। ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এ অবস্থিত দেশটিতে ভূমিকম্পে বড় ধরনের ক্ষতির পরিমাণ কম। কারণ এ অঞ্চলের কাঠামো হালকা ও নমনীয়। গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে হওয়া শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০০ মানুষ প্রাণ হারায়।

এনবিএস/ওডে/সি