ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মেসির বিকল্প হিসেবে বার্সেলোনা উসমান ডেম্বেলেকে দলে নিতে চায় পিএসজি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

মেসির বিকল্প হিসেবে বার্সেলোনা উসমান ডেম্বেলেকে দলে নিতে চায় পিএসজি

 মেসির বিকল্প হিসেবে বার্সেলোনা উসমান ডেম্বেলেকে দলে নিতে চায় পিএসজি

 লিওনেল মেসি ফ্রান্সের ক্লাব পিএসজি’র সঙ্গে নতুন করে চুক্তি না করায় গুঞ্জন উঠে চলতি মৌসুম শেষে ক্লাব বদল করতে পারেন তিনি। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও নতুন চুক্তি না হওয়ায় মেসির বিকল্প ফুটবলারের খোঁজে রয়েছে ফরাসি ক্লাবটি, যেখানে তাদের নজর পড়েছে বার্সেলোনার তারকা ফুটবলারের ওপর।

মেসি যদি পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি না করে সেক্ষেত্রে গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনার ফ্রান্সের ফুটবলার উসমান ডেম্বেলেকে দলে ভেড়াতে চেষ্টা করবে ফরাসি ক্লাবটি। ধারণা করা হচ্ছে, নতুন মৌসুমে বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। সেক্ষেত্রে মেসির পরিবর্তে ডেম্বেলেকে দলে ভেড়াতে চায় পিএসজি। বর্তমানে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় দারুণ ছন্দে রয়েছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার।

চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে ১৮টি ম্যাচ খেলেছেন ডেম্বেলে। ক্লাবটির জার্সিতে এই মৌসুমে ৫টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। ক্লাব পর্যায়ে গোলের দেখা পেলেও জাতীয় দলের জার্সিতে অনেকটা মলিন এই ফরোয়ার্ড। ফ্রান্সের মূল দলের হয়ে ৩৫ ম্যাচ খেলে ডেম্বেলের গোল সংখ্যা কেবল চারটি।

এদিকে, মেসির সঙ্গে নতুন চুক্তি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পিএসজি। তবে, দুই পক্ষের শর্ত না মেলায় এখন অবধি নতুন চুক্তি সম্পন্ন হয়নি।

বার্সেলোনার পাশাপাশি গুঞ্জন রয়েছে মেসি আগামী মৌসুমে যোগ দিতে পারেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামিতে। যদিও সবকিছু এখন নির্ভর করছে মেসির সঙ্গে পিএসজির চুক্তির উপর।

এনবিএস/ওডে/সি