ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসি-এমবাপ্পের পিএসজি হেরে গেলো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসি-এমবাপ্পের পিএসজি হেরে গেলো

 শ্বাসরুদ্ধকর ম্যাচে মেসি-এমবাপ্পের পিএসজি হেরে গেলো

 সুপার স্টারদের নিয়ে গড়া পিএসজি পেরে উঠলো না লিওঁর সঙ্গে। মেসি-এমবাপ্পেরা মাথা নিচু করেই মাঠ ছাড়লো। এদিন মেসি-এমবাপ্পেরা পারলেন না কার্যকর ভূমিকা রাখতে। উল্টো রক্ষণের দুর্বলতায় তারা হজম করল গোল। ফলে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার ম্যাচেও হারের হতাশায় মাঠ ছাড়ল পিএসজি।


লিগ ওয়ানে গতবারের চ্যাম্পিয়নদেরকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে লিওঁ। আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে লিওঁর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে জিতেছিল পিএসজি। রোববার রাতে শেষ দিকে অনেক আক্রমণ করেও ওই ব্যবধান আর ঘোচাতে পারেনি তারা। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠেই রেনের মাঠে ২-০ গোলে হেরেছিল প্যারিসের দলটি।
দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে দুই নম্বর দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। সেটা এখন কমে দাঁড়িয়েছে ছয়ে।২৯ রাউন্ড শেষে ২১ জয় ও ৩ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে পিএসজি। সমান ৬০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রম লঁস ও মার্সেই।

ম্যাচের শুরুতেই দারুণ একটি সুযোগ পেয়ে যায় পিএসজি, কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। চতুর্থ মিনিটে কিলিয়ান এমবাপের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের কোণায় ফাঁকায় পেয়ে ক্রসবারের ওপর দিয়ে মারেন ভিতিনিয়া।

২৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে লিওঁ। দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল পিএসজি। এর আগে সবশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে লিগে টানা দুই ম্যাচ হেরেছিল পিএসজি

এনবিএস/ওডে/সি