ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইপিএলের চিয়ারলিডারদের বেতন প্রদানে শীর্ষে কলকাতা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ পিএম

আইপিএলের চিয়ারলিডারদের বেতন প্রদানে শীর্ষে কলকাতা

 আইপিএলের চিয়ারলিডারদের বেতন প্রদানে শীর্ষে কলকাতা

আইপিএলে আবার ফিরেছেন চিয়ারলিডাররা। প্রতি ম্যাচেই বাউন্ডারির ধারে দাঁড়িয়ে নিজেদের দলকে সমর্থন দিচ্ছেন তারা। রঙিন পোশাকে পম পম হাতে নিয়ে ব্যাটারদের চার-ছক্কা এবং বোলারদের উইকেটে শিকারের সময় নাচতে দেখা যাচ্ছে তাদের। আইপিএলে ম্যাচ প্রতি টাকা পেয়ে থাকেন চিয়ারলিডাররা। এছাড়া দল জিতলে বোনাস পান তারা।

কলকাতা নাইট রাইডার্স
আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে তাদের ২৫ হাজার টাকা করে দেয় বলিউড কিং শাহরুখ খানের দলটি।

মুম্বাই ইন্ডিয়ান্স
এর পরে চিয়ারলিডাররা টাকা দেয় রোহিত শর্মার দল। প্রতি ম্যাচে তাদের ২০ হাজার টাকা করে দেয় তারা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মুম্বাই ইন্ডিয়ান্সের মতোই চিয়ারলিডারদের বেতন দেয় বিরাট কোহলির দল। অর্থাৎ ম্যাচ পিছু তাদের ২০ হাজার টাকা করে দেয় তারা।

রাজস্থান রয়্যালস
আইপিএলে চিয়ারলিডারদের তৃতীয় সর্বোচ্চ বেতন দেয় রাজস্থান। প্রতিটি ম্যাচের জন্য তাদের ১৫ হাজার টাকা করে দেয় তারা।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
এ নিয়ে আইপিএলে দ্বিতীয়বার খেলছে লক্ষ্ণৌ। এ দলের চিয়ারলিডাররাও প্রতি ম্যাচে ১৫ হাজার টাকা করে পান।

পাঞ্জাব কিংস
লক্ষ্ণৌর চেয়ে চিয়ারলিডারদের ৩ হাজার টাকা কম দেয় পাঞ্জাব। অর্থাৎ প্রতি ম্যাচে তাদের ১২ হাজার টাকা করে দেয় তারা।

চেন্নাই সুপার কিংস
চিয়ারলিডারদের লক্ষ্ণৌর সমান টাকা দেয় মহেন্দ্র সিং ধোনির দল। প্রতি ম্যাচের জন্য তাদের ১২ হাজার টাকা দেয় তারা।

দিল্লি ক্যাপিটালস
চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে দেয় দিল্লিও। এবারের আইপিএলে এ হারই বেশি।

সানরাইজার্স হায়দরাবাদ
চিয়ারলিডারদের প্রতিটি ম্যাচে ১২ হাজার টাকা করে দেয় দক্ষিণী দলটিও।

গুজরাট টাইটানস
সানরাইজার্সের সমান বেতন দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও। অর্থাৎ প্রতি ম্যাচে চিয়ারলিডারদের ১২ হাজার টাকা করে দেয় হার্দিক পান্ডিয়ার দল।

এনবিএস/ওডে/সি