ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ পিএম

আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

 আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

 ঘরের মাঠে ইংলিশদের হোয়াইটওয়ারের পর আয়ারল্যান্ডকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সাফল্যে মূল ভূমিকা পালন করেছিলো পেস বোলাররা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নামার আগে টাইগার পেস ইউনিটের মূল ভরসা তাসকিন আহমেদ ইনজুরিতে পড়েছেন।

মঙ্গলবার শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তাসকিন। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাঁকে অনুশীলন করতে দেখা যায়নি। সুস্থ হতে তাসকিনের কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি বস নাজমুল হাসান পাপন।

চোটের কারণে টেস্ট ক্রিকেটে নিয়মিত হতে পারছেন না তাসকিন। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরেছিলেন। এর আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলা হয়নি এই ডানহাতি পেসারের। এবার চোটের কারণে আরও একটি টেস্ট মিস করবেন এই স্পিড স্টার।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন। ৩ ম্যাচে তাঁর শিকার ৮ উইকেট, ইকনোমি রেট ৭.১০। ওয়ানডে সিরিজেও তাসকিন ছিলেন দারুণ ছন্দে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন

এনবিএস/ওডে/সি