ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টেস্ট ক্রিকেট অবশ্যই টেস্টের মতোই খেলবো: মিরাজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ পিএম

টেস্ট ক্রিকেট অবশ্যই টেস্টের মতোই খেলবো: মিরাজ

 টেস্ট ক্রিকেট অবশ্যই টেস্টের মতোই খেলবো: মিরাজ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি- টোয়েন্টিতে সাফল্যের পর মঙ্গলবার টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন টাইগার স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বলেন, টেস্ট ক্রিকেট অবশ্যই আমরা টেস্ট ক্রিকেটের মতোই খেলবো। যদি নির্দিষ্ট কোনো ক্রিকেটারের কাছে মনে হয় যে, আমি আক্রমণাত্মক ক্রিকেট খেললে আমার জন্য ভালো। সেটা একেকজন ক্রিকেটারের নিজের পরিকল্পনা যে সে কীভাবে কী করবে। সেটা একজন ক্রিকেটারের ওপর নির্ভর করে। আমরা যদি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারি, তাহলে তো ভালো। দিন শেষে রান করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, এটা দলের জন্য ভালো, দেশের জন্যও ভালো এবং ক্রিকেটারদের জন্যও ভালো।

তিনি আরো বলেন, এটা উইকেটের ওপর নির্ভর করে। কীভাবে উইকেট পড়ছে এবং বোলার কীরকম বল করছে। দিন শেষে মানসিকতাটা খুব গুরুত্বপূর্ণ। এখন বিশ্ব ক্রিকেটে আক্রমণাত্মক ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ। কীভাবে খেলছি, নিজেদের মানিয়ে নিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ

এনবিএস/ওডে/সি