ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানের বিপক্ষে কিউই ওয়ানডে দলে নেই অধিনায়ক উইলিয়ামসন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম

পাকিস্তানের বিপক্ষে কিউই ওয়ানডে দলে নেই অধিনায়ক উইলিয়ামসন

 পাকিস্তানের বিপক্ষে কিউই ওয়ানডে দলে নেই অধিনায়ক উইলিয়ামসন

 চলতি মাসে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট সিরিজের জন্য নিউজিল্যান্ড দলের নাম ঘোষণা করা হয়েছে। ইনজুরিগ্রস্থ অধিনায়ক কেন উইলিয়ামসনসহ প্রথম সারির কয়েকজন খেলোয়াড় ছাড়া গঠিত ১৫ সদস্যের কিউই দলের নেতৃত্ব দেবেন টম লাথাম।

পাকিস্তানের বিপক্ষে সিরিজে উইলিয়ামসন ছাড়াও ব্লাকক্যাপসরা খেলবে টিম সাউদি, লকি ফারগুসেন, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল সান্টনার ও ফিন অ্যালেনকে ছাড়া। উইরিয়ামসন হাঁটুর ইনজুরিতে ভুগছেন। বাকিরা ভারতের আইপিএলে খেলছেন বলে দলের সঙ্গে নেই।  

লাথাম অবশ্য দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে পাচ্ছেন। যাদের মধ্যে রয়েছেন ডারিল মিচেল, ম্যাট হেনরি, জিমি নিশাম, হেনরি নিকোলস ও ইশক সোধি। আর দলে নতুন খেলোয়াড় হিসেবে রয়েছেন বেন লিস্টার ও কোল ম্যাককোনচি।

দলের প্রধান কোচ গ্যারি স্টিড এই সফর নিয়ে বলেছেন, ‘গত মৌসুমে আমরা পাকিস্তানের বিপক্ষে নিজেদের ও প্রতিপক্ষের মাটিতে বেশ কিছু আকর্ষণীয় ওয়ানডে ম্যাচ খেলেছি এবং সফলতা অর্জন করেছি। খেলা যেখানেই হোক পাকিস্তান সর্বদা একটি শক্তিশালী দল হিসেবে মাঠে নামে।’  

তিনি আরো বলেন, এটা বিশ্বকাপের বছর বলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে সফলতা পেলে তা খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়াবে। পাঁচ ম্যাচের ওয়ানডের সিরিজ শুরু হবে ২৬ এপ্রিল লাহোরে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল লাহোরে এবং ৩ মে, ৫ মে ও ৭ মে রাওয়ালপিন্ডিতে। এরআগে ১৪ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।  

নিউ জিল্যান্ড ওয়ানডে দল: টম লাথাম (অধিনায়ক), টম ব্রান্ডেল,  চ্যাড বোওয়েজ, ম্যাট হেনরি, বেন লিস্টার, কোল ম্যাককোনচি, অ্যাডাম মিলনে, ডারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলে, ইশক সোধি, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।

এনবিএস/ওডে/সি