ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টাইগারদের বোলিং দাপটে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম

টাইগারদের বোলিং দাপটে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

 টাইগারদের বোলিং দাপটে ২১৪ রানে অলআউট আয়ারল্যান্ড

 একমাত্র টেস্টে সফরকারী আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১৪ রানেই অলআউট হয়ে গেছে। স্বাগতিক বাংলাদেশের হয়ে বোলিংয়ে একাই ৫ উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন মিরাজ এবং ইবাদত হোসেন। অপর উইকেটটি নেন শরিফুল ইসলাম।

এর আগে, মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। তবে তেমন সুবিধা করতে পারেননি দলটির ব্যাটাররা। সর্বোচ্চ ৯২ বলে ৫০ করেন হ্যারি টেক্টর।

এ ছাড়া বাকিদের মধ্যে লরকান টাকার ৩৭, ক্যাম্ফার ৩৪, মার্ক অ্যাডায়ার ৩২, অধিনায়ক বালবার্নি ১৬ এবং ওপেনার জেমস ম্যাককুলাম ১৫ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি।

এনবিএস/ওডে/সি