এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৩, ১১:০৪ পিএম
ডিপিএলে বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার লিগের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন এনামুল হক বিজয়। লিগের প্রথম ম্যাচে সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন তিনি। এর কয়েক ম্যঠঢ় পর আবারো টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন বিজয়। আবাহনীর হয়ে একইসঙ্গে সেঞ্চুরির কাছাকাছি গিয়েছিলেন আরেক ওপেনার নাইম শেখও। কিন্তু ব্যক্তিগত শতক থেকে ছয় রান দূরে থাকতেই তিনি আউট হয়ে ফেরেন।
মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে বিজয় ও নাইম অনবদ্য এক জুটি গড়েন। দু'জনের ১৮৩ রানের জুটি আবাহনীকে বড় টার্গেটের স্বপ্ন দেখাতে থাকে। অবশ্য বিশাল পুঁজিই পেয়েছে তারা। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে আবাহনী ৩৩৬ রান সংগ্রহ করেছে।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন দলের দুই ওপেনার। দলীয় ১৮৩ রানের মাথায় ব্যক্তিগত ৯৪ রান করে বিদায় নেন নাইম শেখ। তবে বিজয় ভুল করেননি, তিনি তুলে নেন আসরের তৃতীয় সেঞ্চুরি। বিজয় পরবর্তীতে থেমেছেন ১৫৩ রান করে। এছাড়া আফিফ হোসেন করেছেন ৫৩ রান। প্রাইম ব্যাংকের হয়ে পেসার রুবেল হোসেন ও আফগান পেসার জানাত করিম দু'টি করে উইকেট নিয়েছেন।
এনবিএস/ওডে/সি