এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
হ্যাটট্রিকের আনন্দে মাতলেন বেনজেমা, বার্সাকে হারিয়ে ফাইনালে রিয়াল
মৌসুমের পঞ্চম এল ক্লাসিকো। যার মধ্যে সবশেষ তিনটিতেই জয় বার্সেলোনার। তবে সেটা টানা চার হলো না। বরং মধুর প্রতিরোধ নিলো রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের এক রকম গুঁড়িয়ে পা রাখল কোপা দেল দের ফাইনালের মঞ্চে। আরও একবার হ্যাটট্রিকে সবটা আলো নিজের দিকে টানলেন করিম বেনজেমা।
বার্সেলোনার মাঠে বুধবার রাতে অনুষ্ঠিত কোপা দেল রের শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচটি ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। প্রথম লেগে রিয়ালের মাঠে বার্সেলোনা জিতেছিল ১-০ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে রিয়াল ৪-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পা রাখল।
প্রথমার্ধের যোগ করা সময়ে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে রীতিমতো উড়িয়ে দেন ফরাসি স্টার বেনজেমা।
এনবিএস/ওডে/সি