ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

র‌্যাশফোর্ডের একমাত্র গোলে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

র‌্যাশফোর্ডের একমাত্র গোলে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

 র‌্যাশফোর্ডের একমাত্র গোলে জয় পেলো ম্যানচেস্টার ইউনাইটেড

অনেক লড়াই করে জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। একমাত্র গোল করলেন র‌্যাশফোর্ড। এই তারকা কাতার বিশ্বকাপের পর যে গোল উৎসব শুরু করেছিলেন, তাতে হঠাৎ করেই পড়েছিল ভাটা। প্রায় দেড় মাস পর আবারও জালের দেখা পেলেন তিনি। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডও ফিরলো জয়ের পথে।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে র‌্যাশফোর্ডের একমাত্র গোলেই ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টারের দলটি। আসর শুরুর প্রথম দুই রাউন্ডেই হেরেছিল ইউনাইটেড। এর মধ্যে দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল টেন হাগের দল। দাপুটে পারফরম্যান্সে সেই ক্ষতে প্রলেপ দিল তারা, তিন ম্যাচ পর ফিরল জয়ের পথে।

মার্চের শুরুতে লিভারপুলের মাঠে ৭-০ গোলে উড়ে যাওয়ার পর ব্রেন্টফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ইউনাইটেড। এরপর আন্তর্জাতিক বিরতি শেষে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ফের হেরে বসে তারা।

এনবিএস/ওডে/সি