ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিজ বহরের সব মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে পোলান্ড


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

নিজ বহরের সব মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে পোলান্ড

 নিজ বহরের সব মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে পোলান্ড

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে তার দেশ তাদের বহরে থাকা সব মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনকে দিতে প্রস্তুত রয়েছে। সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত বুধবার ওয়ারশতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার শুরুর পর থেকে কিয়েভের পাশে রয়েছে প্রতিবেশী পোল্যান্ড। যুদ্ধরত ইউক্রেনকে সামরিক–মানবিক সহায়তা দিচ্ছে দেশটি। ইতিমধ্যে সোভিয়েত আমলে নির্মিত ১৪টি যুদ্ধবিমান ইউক্রেনকে দেয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড।

সংবাদ সম্মেলনে দুদা বলেন, ‘আমরা ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়েছি। ভবিষ্যতে প্রয়োজনে আরো যুদ্ধবিমান দিতে প্রস্তুত পোল্যান্ড। প্রয়োজনে আমরা আমাদের বহরের সবগুলো মিগ-২৯ যুদ্ধবিমান কিয়েভকে দিয়ে দিবো।’ তবে দুদা এটাও জানিয়ে দেন, ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে হলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে তাঁর দেশকে সবুজ সংকেত পেতে হবে। ন্যাটোর নিয়মনীতি মেনেই যুদ্ধবিমান দেয়া হবে।

এনবিএস/ওডে/সি