এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম
টেক্টর ও লরকানের ব্যাটে ঘুরে দাঁড়ালো আয়ারল্যান্ড
মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষ সময়ে বাংলাদেশকে ৩৬৯ রানে অলআউট করে আয়ারল্যান্ড। এতে ১৫৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে টাইগাররা। জবাবে ব্যাটে নেমে মাত্র ২৪ রানের ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে আইরিশরা।
দ্বিতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ডুবতে থাকা আয়ারল্যান্ড তৃতীয় দিন ব্যাটে নেমে ঘুরে দাঁড়ায়। হ্যারি টেক্টর ও পিটার মুরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভালো শুরু করে আয়ারল্যান্ড। নতুর বলে আইরিশদের কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। নিয়ন্ত্রিত ব্যাটিং করেও ইনিংস লম্বা করতে পারেনি পিটার মুর।
৭৮ বলে ১৬ রান করে শরিফুলে বলে ক্যাচ আউট হন তিনি। দ্বিতীয় দিনে টাইগার স্পিনাররা দাপট দেখালোও এদিন উইকেট তুলতে ব্যর্থ হন সাকিব-মিরাজরা। পিচে ঘাঁটি বাঁধে হ্যারি টেক্টর ও লরকান টাকার। দুজনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৬৬ রান তুলে বিরতিতে যায় আইরিশরা।
বিরতি থেকে ফিরে ১৪০ বলে অর্ধশতক পূরণ করেন টেক্টর। তাইজুলের বলে ৫৬ রান করে লেগ বিফোরে আউট হন হ্যারি টেক্টর প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৭ বলে ৪০ রানে ব্যাট করছে লরকান টাকার।
এনবিএস/ওডে/সি