ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ব্রাজিলকে হটিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

ব্রাজিলকে হটিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

 ব্রাজিলকে হটিয়ে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দীর্ঘ ছয় বছর পর আবার ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা) র‌্যাঙ্কিং হালনাগাদ করে। সেখানেই আর্জেন্টিনা টপকে যায় ব্রাজিলকে।

প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে বিধ্বস্ত করে ৭-০ গোলে। তার বদৌলতে ব্রাজিলকে হটিয়ে সেরার সিংহাসনে দখল করে বিশ্বচ্যাম্পিয়নরা।

সবশেষ ফিফা উইন্ডোর আগেও শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু মরক্কোর কাছে হেরে অঘটনের জন্ম দেয় সেলেসাওরা। র‌্যাংকিংয়েও তার প্রভাব পড়েছে। শীর্ষস্থান থেকে তিনে নেমে যায় পাঁচবারের বিশ্বজয়ী দল। আগের মতোই দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

বাংলাদেশ আছে আগের মতোই ১৯২ নম্বরে। গত মাসের শেষ সপ্তাহে তারা ঘরের মাঠে সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে প্রথমটিতে ১-০ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের দল হেরে যায় একই ব্যবধানে।

এনবিএস/ওডে/সি