এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম
বাংলাদেশের বিরুদ্ধে লিড নিয়ে দিন পার করলো আয়ারল্যান্ড
মিরপুরে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষ সময়ে মাত্র ২৭ রানের ৪ উইকেট হারিয়ে ডুবতে থাকায় আয়ারল্যান্ড তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে। দুই উইকেট হাতে রেখে ১৩১ রানের লিড নিয়ে দিন শেষ করে আয়ারল্যান্ড। বৃহস্পতিবার প্রথম সেশনে আয়ারল্যান্ডকে অলআউট করে ম্যাচ জয়ের আশা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ পায়নি। প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে যোজন যোজন পার্থক্য রয়েছে তা টাইগারদের দেখিয়েছে আইরিশ ব্যাটাররা। এদিন সফরকারীদের মাত্র ৪ উইকেট শিকার করতে পেরেছে স্বাগতিকরা।
তৃতীয় দিন ব্যাটে নেমে হ্যারি টেক্টর ও পিটার মুরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ভালো শুরু করে আয়ারল্যান্ড। নতুর বলে আইরিশদের কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। নিয়ন্ত্রিত ব্যাটিং করেও ইনিংস লম্বা করতে পারেনি পিটার মুর। ৭৮ বলে ১৬ রান করে শরিফুলে বলে ক্যাচ আউট হন তিনি। দ্বিতীয় দিনে টাইগার স্পিনাররা দাপট দেখালোও এদিন উইকেট তুলতে ব্যর্থ হন সাকিব-মিরাজরা। পিচে ঘাঁটি বাঁধে হ্যারি টেক্টর ও লরকান টাকার। দুজনের নান্দনিক ব্যাটিংয়ে ৬৬ রান তুলে দুপুরের খাবার বিরতিতে যায় আইরিশরা। বিরতি থেকে ফিরে ১৪০ বলে অর্ধশতক পূরণ করেন টেক্টর। ৫৬ রান করে তাইজুলের বলে লেগবিফোরে কাটা পড়ে হ্যারি টেক্টর। তবে পিচের ওপর প্রান্তে থিতু হন লরকান টাকার। বাংলাদেশ বোলারদের পাত্তা দেননি এই আইরিশ ব্যাটার। টাকারকে যোগ্য সঙ্গ দেন ম্যাকব্রেইন। ৬৬ রানের জুটি গড়ে ৮৯ রানে টেক্টর এবং ২৭ রানের অপরাজিত থেকে চা বিরতিতে যায় আয়ারল্যান্ড। বিরতি থেকে ফিরে টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন টাকার। সেঞ্চুরির পর ১৬২ বলে ১০৮ রান করে দলের সেট ব্যাটার টাকার হারিয়ে বিপাকে পড়ে আয়াল্যান্ড। তবে ম্যাকব্রেইনকে ভরসা দেন মার্ক অ্যাডায়ার। সাকিব-তাইজুলদের সামাল দিয়ে অর্ধশতক পূরণ করে ম্যাকব্রেইন। অ্যাডায়ার ও ম্যাকব্রেইনের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে আয়ারল্যান্ড। অ্যাডায়ার ৪৯ বলে ১৩ রান এবং ম্যাকব্রেইনের ১৪৪ বলে ৭৭ রানের ইনিংসে ১৩১ রানের লিড পায় আয়ারল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। সাকিব দুটি, ইবাদত ও শরিফুল একটি করে উইকেট শিকার করেন।
এনবিএস/ওডে/সি