ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কোচ হিসাবে পেতে হোসে মরিনহোকে ১২ কোটি ইউরোর প্রস্তাব সৌদি আরবের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম

কোচ হিসাবে পেতে হোসে মরিনহোকে ১২ কোটি ইউরোর প্রস্তাব সৌদি আরবের

 কোচ হিসাবে পেতে হোসে মরিনহোকে ১২ কোটি ইউরোর প্রস্তাব সৌদি আরবের

সৌদি আরব কাতার বিশ্বকাপে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছিলো। নিজেদের প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল মেসিদের। যদিও আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হলেও সৌদি আরব গ্রুপ পর্বও পার হতে পারেনি। বিশ্বকাপে চমক দেখানো সৌদি এবার চমক দেখাতে চায় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক কোচকে দেশটির কোচের দায়িত্ব দিয়ে।

কাতার বিশ্বকাপের আগে কোচ হিসেবে হার্ভে রেনার্ডের নামটি প্রায় সকলের কাছেই ছিল অপরিচিত। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ে সৌদি আরব। সেই দলটির কোচ হিসেবে বিশ্বকাপে চমক দেখান রেনার্ড। পুরনো দায়িত্ব ছেড়ে নারী বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স জাতীয় নারী ফুটবল দলের কোচের দায়িত্বে গ্রহণ করেছেন তিনি।

রেনার্ডের বিদায়ে খালি পড়ে আছে সৌদি আরবের প্রধান কোচের পদটি। দেশটি তাদের প্রধান কোচ হিসেবে পেতে চায় রোনালদোর সাবেক কোচ ও বর্তমানে ইতালিয়ান ক্লাব রোমার দায়িত্বে থাকা হোসে মরিনহোকে। দুই বছরের চুক্তিতে অভিজ্ঞ এই কোচকে ১২ কোটি ইউরোর প্রস্তাবও দেয়া হয়েছে।

জানা যায়, সৌদি আরবের শীর্ষ কর্মকর্তারা সরাসরি যোগাযোগ করেছে মরিনহোর সঙ্গে। প্রতি মৌসুমে তিনি পাবেন ৬ কোটি ইউরো। প্রথম মৌসুম শেষে তিনি চাইলে চুক্তি যেমন বাতিল করতে পারবেন তেমনি পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধিও করতে পারবেন। উল্লেখ্য যে, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে রোনালদোদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মরিনহো।

এনবিএস/ওডে/সি