ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নিষিদ্ধ ঘোষিত বেলুচ ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা স্বাধীনতাকামী নেতা গ্রেপ্তার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

নিষিদ্ধ ঘোষিত বেলুচ ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা স্বাধীনতাকামী নেতা গ্রেপ্তার

 নিষিদ্ধ ঘোষিত বেলুচ ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা স্বাধীনতাকামী নেতা গ্রেপ্তার

পাকিস্তানের সেনা সূত্র জানিয়েছে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি বেলুচ বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা সংস্থা গুলজার ইমাম নামে এই নেতাকে গ্রেপ্তার করে। তিনি শ্যাম্বে নামেও পরিচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচ রিপাবলিকান আর্মি এবং ইউনাইটেড বেলুচ আর্মি সমন্বয়ে গঠিত হয়েছে বেলুচ ন্যাশনাল আর্মি (বিএনএ)। সেনা সূত্র বলেছে, ‘বিএনএ দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাদের সন্ত্রাসী তৎপরতা থেকে নিরাপত্তা বাহিনীও রেহাই পায়নি।’

সেনাবাহিনীর জনসংযোগ জানিয়েছে, শাম্বে ইতোমধ্যে ভারত ও আফগানিস্তান সফর করেছে। গোয়েন্দা সংস্থার কিছু বৈরী সদস্যের সঙ্গে তার যোগাযোগ থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সেনাবাহিনী বলেছে, গত কয়েক মাসের গোয়েন্দা তৎপরতার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এর বেশি তথ্য জানা যায়নি।

আফগানিস্তান এবং ইরানের সীমান্তে অবস্থিত বেলুচিস্তান একটি গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশ। তবে পাকিস্তানে তারা বৈষম্যের শিকার বলে মনে করেন বেলুচিস্তানের বাসিন্দাদের একটি অংশ। ফলে গত দুই দশক ধরে সেখানে স্বাধীনতাপন্থী আন্দোলন শক্তিশালী হয়ে উঠছে। প্রথম দিকে বেলুচ জাতীয়তাবাদীদের দাবি ছিল যে, তাদের প্রদেশ থেকে উত্তোলন করা সম্পদের একাংশ তাদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু পাকিস্তান সরকার সেই শর্তে রাজি না হওয়ায় এখন সম্পূর্ণ স্বাধীনতার জন্য আন্দোলন করছে অঞ্চলটি।

এনবিএস/ওডে/সি