ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শনিবার আইপিএলে মাঠে নামতে পারেন মোস্তাফিজ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

শনিবার আইপিএলে মাঠে নামতে পারেন মোস্তাফিজ

 শনিবার আইপিএলে মাঠে নামতে পারেন মোস্তাফিজ

বাংলাদেশের বর্তমান সময়ের সেরা পেসার ‘কাটারমাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান শনিবার এবারের আইপিএলে প্রথম মাঠে নামতে পারেন। দিনের প্রথম ম্যাচে মোস্তাফিজের দিল্লি ক্যাপিট্যালস্ খেলবে রাজস্থান রয়্যালস দলের বিপক্ষে। বাংলাদেশ সময়ে বিকেল ৪টায় গৌহাটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

মোস্তাফিজ গত ১ এপ্রিল আইপিএল খেলতে ভারতে যান। প্রথম ম্যাচে মোস্তাফিজের দল  কাছে ৫০ রানে লখ্নৌ সুপার জায়ান্ট দলের কাছে শোচনীয়ভাবে হেরে যায়। দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজবিহীন দিল্লি ৬ উইকেটে হেরে যায় গুজরাট টাইটান্সের বিপক্ষে। টানা দুই হারের কারণে হয়তো দিল্লির টিম ম্যানেজমেন্ট মোস্তাফিজকে নিজেদের স্বার্থে হলেও বোলিং লাইনআপে রাখবে।

অবশ্য আইপিএলের পুরো ইতিহাসে দেখা গেছে, বাংলাদেশের খেলোয়াড়দের অনেকাংশে অবজ্ঞা করে দলগুলো। ভারতসহ বিভিন্ন দেশের অনেক নীচুমানের খেলোয়াড়কে দলভূক্ত করা ও একাদশে রাখা হলেও বাংলাদেশীদের প্রতি বিরূপভাব দেখায় আইপিএলের দলগুলো। অনেক সময় ব্যাপক সমালেচনা এবং দলের অস্তিত্ব হুমকির মুখে পড়লে বাংলাদেশী খেলোয়াড়দের একাদশে রাখে ফ্রাঞ্জাইসিগুলো।

মোস্তাফিজ আইপিএলে সর্বপ্রথম খেলেন ২০১৬ সালে। প্রথম বারই তিনি বাজিমাত করেন সানরাইজ হায়দরাবাদের পক্ষে অংশ নিয়ে । ১৬ ম্যাচে ১৭টি উইকেট লাভ করে দলের শিরোপা লাভে বড় ভূমিকাও রাখেন তিনি।  ডেভিড ওয়ার্নারের দল সানরাইজে মোস্তাফিজ এতোটাই ভালো খেলেন যে, তিনি ‘ইমারজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার লাভ করেন। ভারতের বাইরে সেটাই প্রথম কোনো খেলোয়াড় এই সম্মান লাভ করেন। ঐ বছর মোস্তাফিজ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার পান অসাধারণ বোলিং করে। মাত্র ৩ ম্যাচ খেলে ৯টি উইকেট লাভ করেন বিশ্বকাপে। ২০১৭ সালে মোস্তাফিজ একই দলের হয়ে খেলেন। ২০১৮ সালে তিনি খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে। ২০২১ সালে মোস্তাফিজ খেলেন রাজস্থান রয়্যালস দলের পক্ষে। ২০২২ সালে মোস্তাফিজকে কিনে নেয় দিল্লি ক্যাপিট্যালস। এবার দুই কোটি রুপিতে তাকে দলে রেখেছে দিল্লি দল।

বর্তমানে মোস্তাফিজ দারুণ ফর্মে রয়েছেন। টি-টোয়েন্টির বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের হোম সিরিজে বাংলাদেশের হোয়াইটওয়াশ করার ক্ষেত্রে মোস্তাফিজের বিরাট ভূমিকা ছিল। প্রতি ম্যাচেই উইকেট লাভ করেন তিনি। আশা করা যাচ্ছে, সুযোগ পেলে এবারের আইপিএলে তিনি ভালো করতে পারবেন।

এনবিএস/ওডে/সি