এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৩, ১২:০৪ পিএম
৫ ইহুদী নিহতের পর রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল
তেল আবিব ও পশ্চিম তীরে ইহুদী বসতিতে হামলার ঘটনায় নিহত ৫ ও ৭ জন আহত হওয়ার পর ইসরায়েলের সেনাবাহিনী দেশটিতে রিজার্ভ সেনা তলব করেছে।
মসজিদে মুসল্লিদের ওপর পর পর দু’রাতে হামলা এবং গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর তেলআবিব ও পশ্চিম তীরে হামলার ঘটনা ঘটে। আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড
অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলার জবাবে দক্ষিণ লেবানন ও গাজা থেকে ইসরায়েলে বহু রকেট নিক্ষেপ করা হয়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গত শুক্রবার ভোর রাতে গাজা এবং লেবাননে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের এসব হামলার নিন্দা জানায় আরব দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশ। এতে নতুন করে সেখানে বড় ধরণের সংঘাত ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার ভাষায়, ’সন্ত্রাসী হামলা’ মোকাবিলা করতে তিনি ইসরায়েলি বর্ডার পুলিশের সব রিজার্ভ সেনাকে তলব করেছে। শুক্রবার দুপুরে পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং আল-আকসা মসজিদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় জুম্মাার নামাজ।
শুক্রবারে তেল আবিবের সাগরতীরের এক পার্কের কাছে এক দল লোকের ওপর গাড়ী চালিয়ে দেন একজন ফিলিস্তিনি। এতে ৩ জন নিহত ও ৬ জন আহত হন। নিহতের একজন ইতালির পর্যটক। ৪৫ বছর বয়সী হামলাকারী গাড়ীর চালক ইসরায়েলের একজন ফিলিস্তিনী নাগরিক পুলিশের গুলিতে নিহত হন
পশ্চিম তীরে অবৈধ ইহুদী বসতিতে গুলিতে কিশোরী দু’বোন নিহত এবং তাদের মা আহত হয়। ৩জন ব্রিটিশ ইহুদী। তারা ব্রিটেন থেকে এসে অধিকৃত পাশ্চিম তীরের অবৈধ ইহুদী বসতিতে বসবাস করছিলেন।
কোনো গ্রুপ এসব হামলার দায় স্বীকার করেননি। তবে হামাস আল-আকসায় ইসরায়েলের অপরাধমূলক হামলার জবাবে তেল আবিবের হামলার প্রশংসা করেছে।
এদিকে পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সৈন্যদের হামলায় ২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এখবর জানায়।
এনবিএস/ওডে/সি