এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম
বিশ্বসেরা মুয়াজ্জিন হলেন সৌদির শরিফ
সৌদি-আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও আজান প্রতিযোগিতায় সেরা মুয়াজ্জিনের পুরস্কার পেয়েছেন সৌদি আরবের মোহাম্মদ আল শরিফ। গত শুক্রবার প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সেরা প্রতিযোগীর পুরস্কার গ্রহণের সময় বিচারকদের সামনে আরেকবার আজান দেন মোহাম্মদ আল শরিফ। আল-আরাবিয়া
ওতর ইলকালাম প্রতিযোগিতার পরিচালক আজ্জাম আল ওমরান বলেছেন, এই প্রতিযোগিতাটি বিশ্বের সবচেয়ে বড় কুরআন প্রতিযোগিতা। এ ছাড়া বিশ্বের মধ্যে এটিই প্রথম যেখানে কুরআন তিলাওয়াতের পাশাপাশি আজানের প্রতিযোগিতাও রাখা হয়েছে।
আজান প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে শরিফ পেয়েছেন ২০ লাখ রিয়াল। এই ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার হিসেবে ১০ লাখ রিয়াল পেয়েছেন ইন্দোনেশিয়ার দিয়া এডিন বিন নাজার এবং তৃতীয় হয়েছেন লেবাননের রাহিফ আল হজ। তিনি পেয়েছেন ৫ লাখ রিয়াল।
অন্যদিকে, কুরআন তিলাওয়াত ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন ইরানের ইউনিস শাহমরাদি। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ লাখ রিয়াল। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন সৌদি আরবের আব্দুল আজিজ আল ফাকিহ এবং মরক্কোর জাকারিয়া আল জিরেক।
এনবিএস/ওডে/সি