এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম
মারা গেলেন নুরেম্বার্গের জীবিত শেষ কৌসুলি
নুরেম্বার্গ বিচারের সর্বশেষ জীবিত কৌসুলি বেন ফ্রান্সিস মারা গেছেন। গত শুক্রবার মৃত্যুর দিনে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তার ছেলের বরাত দিয়ে এখবর জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ১৯৪৭ সালে নুরেম্বার্গ আদালতে বিচারের সময় ২৭ বছরে বয়সে তিনি নাৎসীদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেন। মানবতা বিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে জার্মানির এ আদালতে নাৎসী যোদ্ধাদের বিচার করা হয়। এ আদালতে হারম্যান গোরিংসহ নাৎসী অপরাধীদের বিচার করা হয়।
হার্ভার্ডে শিক্ষা গ্রহণকারী আইনজীবী ফ্রান্সিস ফ্লোরিডার বয়ন্টন বীচে বসবাস করতেন। ওয়াশিংটনের প্রতিষ্ঠিত হলোকাস্ট মিউজিয়ামের উল্লেখযোগ্য অবদান রেখেছেন ফ্রান্সিস। এ ছাড়া হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এনবিএস/ওডে/সি