ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোর

 পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোর

২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান লিওনেল মেসি। এ কারণে পরিবার নিয়ে প্যারিসেই বসবাস করছেন আর্জেন্টাইন এই মহাতারকা। এই ক্লাবে যোগ দেওয়ার আগে ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। এ জন্য সেখানে একটি বাড়িও কিনেছিলেন মেসি। কিন্তু বর্তমানে মেসি না থাকার সুযোগ নিয়ে সেই বাড়িতেই চুরির চেষ্টা করেছেন দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি।

বৃহস্পতিবার বার্সেলোনার ক্যাসেলডেফেল অঞ্চলে মেসির বাড়িতে এই ঘটনা ঘটে। স্প্যানিশ টিভি চ্যানেল ‘অ্যান্টেনা ৩’-এর ‘ওয়াই আহোরা সনসোলেস’ অনুষ্ঠানে এই দাবি করা হয়। এ অনুষ্ঠানে করা দাবির বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ এই খবর জানিয়েছে।

সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, মেসির বাড়িতে ঢোকার জন্য সবরকম চেষ্টা করেন ওই দুই চোর। এ সময় তাদের গায়ে ছিল কালো রঙের হুডি, সাথে মাস্কে ঢাকা ছিল মুখ।

ভিডিওতে দেখা যায়, চোররা প্রথমে মেসির বাড়ির বাগান দিয়ে বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। তারপর দরজা এবং জানালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে। তবে সে চেষ্টায় সফল হয়নি তারা। এরপর গ্যারেজ দিয়েও ভিতরে ঢোকার চেষ্টা করেছিল তারা। এর মধ্যেই ঘটনাস্থলে পুলিশ চলে এলে দেয়াল টপকে পালিয়ে যায় ওই দুই চোর।

এনবিএস/ওডে/সি