ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাতে আর্সেনাল-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ এপ্রিল, ২০২৩, ১০:০৪ পিএম

রাতে আর্সেনাল-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ

 রাতে আর্সেনাল-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ

আর্সেনাল পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করতে লিভারপুলের বিপক্ষে মাঠে নামছে। হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে গানারদের রুখে দেয়ার লক্ষ্য অলরেডদের। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে রোববার (৯ এপ্রিলও) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

ইপিএলে দারুণ একটা মৌসুম কাটাচ্ছে আর্সেনাল। ফুটবলারদের দুর্দান্ত ছন্দ আর কোচ মিকেল আর্তেতার সূক্ষ্ম পরিকল্পনাই বদলে দিয়েছে লিগে গানারদের অবস্থা। ইপিএলে টানা সাত ম্যাচ অপরাজিত জেসুস-সাকারা। পরের ম্যাচেও জয় তুলে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য আর্সেনালের।

টেবিল টপারদের সামনে লিভারপুল বাধা। চলতি মৌসুমে গানাররা ভালো ফর্মে থাকলেও অতীত ইতিহাস কথা বলছে অলরেডদের পক্ষে। গত পাঁচ বছরের ১২ বারের সাক্ষাতে নয়বারই জয়ের হাসি হেসেছে লিভারপুল। মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, একটি ম্যাচে আছে ড্র। তবে এ মৌসুমে একেবারেই ভালো ছন্দে নেই ইয়োর্গেন ক্লপের দল। যদিও বিগত পরিসংখ্যান আত্মবিশ্বাস বাড়াবে দলের।

তবে লম্বা ইনজুরি তালিকা ক্লপের জন্য হতে পারে বড় চিন্তার কারণ। দিয়াজ, কেইটা, আলকান্তারাদের পাচ্ছেন না স্কোয়াডে। তবে ইতিহাসের পাতা বড় করতে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর অলরেডরা। এদিকে চলতি মৌসুমে উড়তে থাকা আর্সেনালও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে।

এনবিএস/ওডে/সি