ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আল-ফায়হারের বিপক্ষে ড্র করলো রোনালদোর আল নাসর


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

আল-ফায়হারের বিপক্ষে ড্র করলো রোনালদোর আল নাসর

 আল-ফায়হারের বিপক্ষে ড্র করলো রোনালদোর আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদির ক্লাব আল-ফায়হার বিপক্ষে খেলতে নামার আগে নিজের সবশেষ তিন ম্যাচে করেছেন ছয়টি গোল। প্রতিটি ম্যাচেই ছিল জোড়া গোল। তবে রোববার রাতে সেই দ্বারা অব্যাহত রাখতে পারলেন না তিনি।

সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে গোলহীন ছিলেন সিআর সেভেন। তার ক্লাব আল নাসরও গোল শূন্য ড্রয়ে পয়েন্ট ভাগ করে ফিরেছে।

জাতীয় দলের হয়ে ইউরো বাছাই পর্বের ম্যাচে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের  বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। এরপর আল নাসরের হয়ে গত ৪ এপ্রিল আল-আদাহর বিপক্ষেও জোড়া গোল করেন।

গতকালও সুযোগ পেয়েছিলেন জোড়া গোলের। ম্যাচের দুই অর্ধে গোলের ফিফটি-ফিফটি সুযোগ কাজে লাগাতে না পারায় আর স্কোরশিটে নাম লেখাতে পারেনননি। পয়েন্ট ভাগাভাগির পর ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে প্রো লিগ টেবিলের দুইয়ে রইলো রোনালদোর ক্লাব আল নাসর।

শীর্ষে থাকা আল ইতিহাদ আল ওয়েদার মাঠে ২-০ গোলে জিতেছে। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট আল ইতিহাদের। পারলেন না রোনালদো, পয়েন্ট ভাগ করতে হলো আল নাসরকে।

এনবিএস/ওডে/সি