ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৬


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম

ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৬

 ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৬

গত রোববার আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লাঁর কাছে এই তুষারধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত উদ্ধারকারী দল চারজনের মরদেহ উদ্ধার করেছে এবং নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় জানা যায়নি। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

সপ্তাহের শেষে ছুটি কাটাতে বহু মানুষ বেড়াতে গিয়েছিলেন আল্পসে। ভিড় জমেছিল মঁ ব্লাঁ যাওয়ার বেস ক্যাম্প শ্যামোনিক্সে। এখান থেকে বহু মানুষ আল্পসে যান স্কি করতে। গত রোববারও অনেকেই স্কি করতে ওপরে গিয়েছিলেন। আর তখনই এই দুর্ঘটনা ঘটে।

মূলত আহমস হিমবাহে এই তুষারধস নামে। এই হিমবাহটি শ্যামোনিক্স থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় সাড়ে ১১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, হিমবাহ থেকে বরফের একটি বড় অংশ ধসে পড়ে। আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে বলে তারা জানিয়েছেন।

এনবিএস/ওডে/সি