ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় জয় পেলো লিজেন্ডস অব রূপগঞ্জের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৩, ০৯:০৪ পিএম

প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় জয় পেলো লিজেন্ডস অব রূপগঞ্জের

 প্রাইম ব্যাংকের বিপক্ষে বড় জয় পেলো লিজেন্ডস অব রূপগঞ্জের

 ঢাকা প্রিমিয়ার লিগে শক্তিশালী প্রাইম ব্যাংকের বিরুদ্ধে ৫ উইকেটের সহজ জয় পেয়েছে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাটে নেমে মাশরাফি এবং আব্দুল হালিমের বোলিং তোপে ১২৮ রানের অলআউট হয় প্রাইম ব্যাংক। ১২৯ রানের জবাবে ২৫ ওভার হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় পায় রূপগঞ্জ।

প্রাইম ব্যাংকের দেওয়া ১২৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৭ রানে আউট হন ওপেনার মুমিন শাহরিয়ার। এরপর ২২ রান কওে পারভেজ ইমন ফিরে গেলে চাপে পড়ে মাশরাফির দল। তবে মিডিল অর্ডারে ফারদিন হাসানের ৪৭ এবং উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুরের ৩৪ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁেছ যায় রূপগঞ্জ।

এদিন আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ায় দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। তামিম ইকবাল না থাকলেও মাঠে ছিলেন মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। প্রথম ইনিংসে ব্যাটে নেমে শূন্য রান কওে আউট হন শেখ মাহাদী।

৭ রান করে সাঁজ ঘরে ফেরেন প্রাইম ব্যাংকের আরেক ওপেনার শাহাদাত দিপু। মুশফিককে সঙ্গে নিয়ে দলকে এগানোর চেষ্টা কওে মিথুন। তবে আয়ারল্যান্ডে সঙ্গে জয়ে নায়ক মুশফিকুর রহিম ৫ রান কওে ব্যর্থ হয়ে ফেরেন। ইনিংস বড় করতে পারেনি অধিনায়ক মিথুন। ১৭ রানে মিথুন আউট হলে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে প্রাইম ব্যাংক। এরপর নাসিরের ৩১ রান ও ইয়াসির আলী চৌধুরী ২৮ রানের ইনিংসে ভর করে শতক পূরণ করে দলটি। রূপগঞ্জের বোলিং তোপে ১২৮ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন আব্দুল হালিম। সোহাগ গাজী ও মাশরাফি দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও চিরাগ জানি, নাঈম ইসলাম ও রাজিবুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

এনবিএস/ওডে/সি