এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম
তুরস্কের টিসিজি আনাদোলু বিশ্বের ড্রোনবাহী ১ম যুদ্ধজাহাজ
সুবিশাল যুদ্ধজাহাজ টিসিজি আনাদোলু তুরস্কের নৌ সক্ষমতা বৃদ্ধি করেছে। দেশটির নৌ বাহিনীর বৃহত্তম এ জাহাজা হেলিকপ্টার, ড্রোন, হাল্কা স্থল যান, হাল্কা যুদ্ধযান ও সেনা বহনে সক্ষম। সোমবার তুর্কী নৌবাহিনীর কাছে নিজস্ব তৈরি জাহাজটি হস্তান্তর করা হয়।
নিজস্ব তৈরি বিমানবাহী জাহাজ আছে এমন দেশের সংখ্যা বিশ্বে খুব বেশি নয়। ইস্তাম্বুল ভিত্তিক জাহাজ কোম্পানি সেডাফ টিসিজি আনাদোলু নির্মান করেছে। জাহাজটি হস্তান্তরের সময় ভাষনে প্রেসিডেন্ট রিসিপ তাইয়েপ এরদোগান বলেন, জাহাজটিতে ভারী হেলিকপ্টার ও ড্রোন উড্ডয়ন ও অবতারণ করতে পারে। এটি হলো বিশ্বে এ ধরণের প্রথম যুদ্ধজাহাজ।’
তিনি বলেন, ‘তুরস্কের ইউসিএভি, বায়ারাক্তার টিবি৩, কিজিলেলমা ড্রোন , হাল্কা বিমান হুরজেত এ জাহাজ থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে।’ তুর্কী প্রেসিডেন্ট বলেন, জাহাজটি তুরস্ক ও বিশ্বের যে কোন স্থানে সামরিক ও মানবিক কার্যক্রম চালাতে সক্ষম।
এনবিএস/ওডে/সি