ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানে খোলা জায়গার রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম

আফগানিস্তানে খোলা জায়গার রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা

আফগানিস্তানে খোলা জায়গার রেস্তোরাঁয় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা


আফগানিস্তানের হেরাত প্রদেশে বাগান ও খোলা সবুজ জায়গার রেস্তোরাঁয় পরিবার ও নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। আফগান কর্মকর্তারা বলছেন, এ ধরনের জায়গায় নারীদের হিজাব না পরে আসা ও নারী-পুরুষের মেলামেশা নিয়ে অভিযোগ করার পর এ বিধিনিষেধ এসেছে। 

হেরাতে নিযুক্ত আফগানিস্তানের নৈতিকতা বিষয়ক বিভাগের সহকারী কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির বলেছেন, হেরাতের যেসব রেস্তোরাঁয় এ ধরনের খোলা প্রাঙ্গণ রয়েছে এবং পুরুষের প্রবেশাধিকার রয়েছে, শুধু সেসব রেস্তোরাঁতেই নারী ও পরিবারের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

এছাড়াও এ বিভাগের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেন, এসব জায়গা আসলে এখন  পার্কের মতো হয়ে গেছে। তবে এগুলোয় রেস্তোরাঁ নাম দেওয়া হয়েছে। সেখানে নারী ও পুরুষ একসঙ্গে কাজ করছেন। এখন এগুলোর নাম সংশোধন করা হয়েছে। আমাদের নিরীক্ষকেরা নারী ও পুরুষ একসঙ্গে কাজ করেন এমন পার্কগুলোতে ইতোমধ্যে পর্যবেক্ষণ করেছেন।

তালিবান সরকারের ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে নারীদের পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়াও তালেবানরা ষষ্ঠ শ্রেণির পর নারীদের পড়াশোনার ওপর নিষেধাজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন চাকরি করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

জাতিসংঘ বলেছে, নারীদের চাকরিতে নিষেধাজ্ঞা আরোপের পর থেকে ৩ হাজার ৩০০ নারী ও পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন। এ বছরের ২৩ মার্চ সব স্কুল খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান। তবে তার বদলে সেদিন তালিবান মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেয়। এসব স্কুল আবার কবে খুলবে বা নিষেধাজ্ঞা অনির্দিষ্টকাল চলবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এনবিএস/ওডে/সি