ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চিয়াং মাই বিশ্বের সবচাইতে দুষিত নগরী 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম

চিয়াং মাই বিশ্বের সবচাইতে দুষিত নগরী 

চিয়াং মাই বিশ্বের সবচাইতে দুষিত নগরী 


থাইল্যান্ডের উত্তরাঞ্চলের চিয়াং মাই নগরীর মারাত্মক বায়ু দুষণের জন্য জলন্ত মাঠকে দোষারোপ করলে তা নিরসনে কিছু করছে না সরকার। ‘বায়ু দুষণের কারণে চিয়াং মাইয়ের অধিবাসীদের বয়স তিন থেকে চার বছর কমে যাচ্ছে। এতে লোকেরা ক্যান্সার, মানসিক অশান্তিসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। কেউই এ সমস্যা নিরসনে এগিয়ে আসছে না। অথচ ইতিবাচক অনেক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।’ থাইল্যান্ড ক্লিন এয়ার নেটওয়ার্ক নামক এনজিও’র সহপ্রতিষ্ঠাতা উইনারিন আল-জাজিরাকে একথা বলেন। তিনি হলেন বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ। 

উইনারিন থাই জনগণকে জাগিয়ে তুলে সরকারকে এ নগরীর বায়ু দুষণ নিরসনে পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসতে বাধ্য করার চেষ্টা করছেন। শহরটি থাইল্যান্ডের উত্তরাঞ্চলের সবচেয়ে পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। প্রতিবছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সেখানে ‘ধুঁয়াচ্ছন্ন মৌসুম’ থাকে। চিয়াং মাই হলো অঞ্চলটি দেশটির উত্তরের সাংস্কৃতিক ও পর্যটক কেন্দ্র। শহরটিতে ১২ লাখ ৮০ হাজার মানুষ বাস করে। গত মঙ্গলবার শহরটি বিশ্বের সবচাইতে দুষিত শহরে পরিণত হয়। দুষণের দিক থেকেএটি লাহোর, তেহরান ও বেইজিংয়ের উপরে স্থান করে নেয়।

৬ এপ্রিল ছিল এ বছরে শহরটির সবচেয়ে খারাপ দিন। এদিন পিপিপি ছিল ২২৩। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে যা ১৫ গুণ বেশি। চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ১৩ হাজার মানুষ চিয়াং মাই হাসপাতালে শ্বাস কষ্ট নিয়ে ভর্তি হন।

শহরের কেন্দ্রে পানি ছিটানো হয়। সামরিক বিমান থেকে মেঘ সৃষ্টির চেষ্টা করা হয়। কারণ বৃষ্টি হলে দুষণ দূর হবে।

চিয়াং মাইয়ের একটি মজার রসিকতা হলো, ‘আস আমরা সংক্রানের অপেক্ষা করি।’ সংক্রান থাই শব্দ যার অর্থ নববর্ষ। আজ বুধবার এ নববর্ষ শুরু হয়েছে। এর সাথেই শুরু হয় দেশটিতে বর্ষাকাল

এনবিএস/ওডে/সি