ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাঞ্জাবের বাথিন্ডা সামরিক স্টেশনে গুলিবর্ষণ: ৪ সেনা নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৩, ০৭:০৪ পিএম

পাঞ্জাবের বাথিন্ডা সামরিক স্টেশনে গুলিবর্ষণ: ৪ সেনা নিহত

 পাঞ্জাবের বাথিন্ডা সামরিক স্টেশনে গুলিবর্ষণ: ৪ সেনা নিহত

 সেনা সূত্র জানিয়েছে, বুধবার সকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ভোর ৪টা ৩৫ মিনিটের এই গুলির ঘটনার পরপরই ‘কুইক রেসপন্স টিম’ কাজ শুরু করেছে।

পাঞ্জাবের মন্ত্রী আনমল গগন মান এ ব্যাপারে বলেছেন, ‘এটা হলো তাদের ভিতরগত ঘটনা। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার নেপথ্যে কারা আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিন্তু কয়েকজন কর্মকর্তা বলেছেন, সাদা পোশাকের দু’জন বেসামরিক লোক এর নেপথ্যে রয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমী কমান্ড এক বিবৃতিতে বলেছেন, এলাকাটি ঘেরাও করা হয়েছে। এই বিষয়ে একটি সূত্র বলছে, অফিসারদের মেসের ভিতরে গুলি চালানো হয়েছে।

বাথিন্ডার সিনিয়র পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, একটি পুলিশ দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে এবং সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না বরং এটি একটি অভ্যন্তরীণ বিষয় হতে পারে। তিনি জানিয়েছেন, সেনানিবাসের চারটি গেটই বন্ধ করে দেওয়া হয়েছে।

এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা প্রধান এই ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে।

রাজধানী দিল্লি থেকে ৬ ঘন্টার পথ বাথিন্ডা। এটা হলো সেনাবাহিনীর আবাসিক এলাকা। সেনা সদস্যরা এখানে পরিবার নিয়ে থাকে।

পাঞ্জাব পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এসপিএস পারমার বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। বাইর থেকেও এ হামলা হয়নি। এটা হলো ভ্রাতৃঘাতী ঘটনা।’'

এনবিএস/ওডে/সি