ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পেন্টাগনের তথ্য ফাঁসকারী সন্দেহে একজন আটক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৩, ০১:০৪ পিএম

পেন্টাগনের তথ্য ফাঁসকারী সন্দেহে একজন আটক

 পেন্টাগনের তথ্য ফাঁসকারী সন্দেহে একজন আটক

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই আটক করেছে জ্যাক তেইসেইরা নামের এক যুবককে। ২১ বছরের এই যুবক ম্যাসাচুসেটস এয়ার ন্যাশনাল গার্ডের গোয়েন্দা শাখার একজন সদস্য। তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা বাহিনী সংক্রান্ত তথ্যগুলো ফাঁস করেছেন বলে এফবিআই মনে করছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে এফবিআই বলেছে, সন্দেহভাজন জ্যাক ডগলাস তেইসেইরা তাদের হেফাজতে আছে। ম্যাসাচুসেটসে জ্যাকের বাড়িতে গোয়েন্দাদের অভিযান চলছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এনবিএস/ওডে/সি