ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মরিনহোকে রেকর্ড বেতনের প্রস্তাব আল-নাসরের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

মরিনহোকে রেকর্ড বেতনের প্রস্তাব আল-নাসরের

 মরিনহোকে রেকর্ড বেতনের প্রস্তাব আল-নাসরের

কাতার বিশ্বকাপে পর্তুগালের কোচের সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একই কারণে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও ছেড়েছিলেন তিনি। এবার ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবে এসেছেন পর্তুগিজ তারকা। তবে মরুর দেশটির ক্লাব আল-নাসরেও কোচের সঙ্গে বনিবনা হচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকার।

রোনালদোর সঙ্গে কোচ রুডি গার্সিয়ার দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তাই এরই মধ্যে নতুন কোচের খোঁজে নেমে পড়েছে আল-নাসর কর্তৃপক্ষ। সৌদি ক্লাবটির এই তালিকায় হোসে মরিনহোর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। ফলে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পর আবারও রোনালদো-মরিনিও ভয়ঙ্কর জুটি বাঁধার সম্ভাবনা উঁকি দিয়েছে। দুই বছরের জন্য তাকে ১০০ মিলিয়ন ইউরো করে বেতন অফার করেছে তারা। এই প্রস্তাবে রাজি হলে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবল কোচে পরিণত হবেন মরিনিও।

এখন ইতালিয়ান ক্লাব এএস রোমার দায়িত্ব সামলাচ্ছেন মরিনহো। ক্লাবটিকে গত মৌসুমে উয়েফা কনফারেন্স লিগের শিরোপা জিতিয়েছেন তিনি। যা ক্লাবটির ইউরোপিয়ান কোনো আসরে প্রথম কোনো শিরোপা জয়।

রোমার সঙ্গে এখন ২০২৪ সাল পর্যন্ত মরিনহোর চুক্তি রয়েছে। তবে রোনালদোর সঙ্গে আরো একদফা কাজের লোভ জেগে উঠলে রোমা ছাড়তে পারেন তিনি। যদিও মরিনিওকে পেতে হলে অন্তত এই গ্রীষ্মের দলবদল উইন্ডো খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে আল-নাসরকে।

চলতি মৌসুমে রোমাকে নিয়ে জোড়া চ্যালেঞ্জের মুখে রয়েছেন মরিনহো। ক্লাবটিকে প্রথমবারের মতো ইউরোপা লিগের শিরোপা এনে দিতে চান তিনি। সেই সঙ্গে সিরি আ'য় সেরা চারে থেকে শেষ করে আগামী মৌসুমে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দিতে চান এই কিংবদন্তি।

এনবিএস/ওডে/সি