ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দেশের ফুটবল ইতিহাসে এটি বড় এক লজ্জা: শেখ মোহাম্মদ আসলাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম

দেশের ফুটবল ইতিহাসে এটি বড় এক লজ্জা: শেখ মোহাম্মদ আসলাম

 দেশের ফুটবল ইতিহাসে এটি বড় এক লজ্জা: শেখ মোহাম্মদ আসলাম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে। দুর্নীতি আর অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় সোহাগকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া তাকে জরিমানা করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

এটাকে বাংলাদেশের ফুটবল ইতিহাসের বড় এক লজ্জা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম।

ফিফা জানিয়েছে, বাফুফের দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্যের প্রমাণ মিলেছে। গোঁজামিল খুঁজে পেয়েছে সংস্থাটি। তাই এসেছে এই শাস্তি । এরইমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠিও পাঠিয়েছে ফিফা।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। বাংলাদেশ সাবেক এই অধিনায়ক বলেন, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ফুটবলের এই দৈন্যদশার ভেতর এ ধরনের একটি ঘটনা আমাদের খুব মর্মাহত করেছে।

ফুটবলের মান যে নিচের দিকে নেমে যাচ্ছে, এ অবস্থায় এমন ঘটনায় আমরা বিচলিত ও খুব হতাশ হয়েছি। এটা বাংলাদেশের ফুটবল ইতিহাসের বড় এক লজ্জা। ফিফার স্বাধীন এথিক্স বা নৈতিকতা বিষয়ক কমিটির অ্যাজুডিকেটরি চেম্বারের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহাগ ২০২০ সালের ফিফা এথিক্স কোডের ধারা ১৫, ১৩ ও ২৪ লঙ্ঘন করেছেন। জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এনবিএস/ওডে/সি