এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম
ফুটবলার আশরাফ হাকিমির সব সম্পত্তি মায়ের নামে, অর্ধেক দাবি করলেন স্ত্রী
মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ধর্ষণের অভিযোগে এমনিতেই বেকায়দায় আছেন, তার ওপর স্ত্রীর দাবি মেটাতে গিয়ে তার অবস্থা এখন করুণ। হাকিমির বিরুদ্ধে ২৪ বছর বয়সী এক তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। যা এখন তদন্তাধীন। এর পরই হাকিমির স্ত্রী হিবা আবুক তালাকের আবেদন করেন। এখন তিনি হাকিমির সম্পত্তির অর্ধেক দাবি করে বসেছেন।
তালাকের আবেদনে হাকিমির সম্পত্তির অর্ধেক দাবি করেছেন তার চেয়ে ১২ বছরের বড় হিবা। কিন্তু এরপর তিনি জানতে পারেন, হাকিমির সম্পদ বলে কিছু নেই। সব কিছুই তার মায়ের নামে। শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে হাকিমির বেতনের বেশির ভাগ নিজের অ্যাকাউন্টে নিয়ে আসছেন তার মা। হাকিমি শুধু হাতখরচ পাচ্ছেন সেই বেতন থেকে। তাহলে হিবাকে কিভাবে তালাকনামার দাবি মেটাবেন হাকিমি? - মার্কা
জানা গেছে, আফ্রিকার সবচেয়ে বেশি বেতনধারী ফুটবলারদের একজন হাকিমির মোট সম্পদের পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। যার পুরোটাই তার মায়ের নামে। হাকিমি প্রতি মাসে পিএসজি থেকে পেয়ে থাকেন ১ মিলিয়ন ডলার। সেই টাকার ৮০ শতাংশ যায় তার মায়ের অ্যাকাউন্টে।
অন্যদিকে হিবার সম্পদের পরিমাণ প্রায় ২ মিলিয়ন ডলার। অনেকের মতে, নিজের ভরণ-পোষণের জন্য হাকিমির সম্পত্তির ওপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই হিবার।
এনবিএস/ওডে/সি