ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম

দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬

 দুবাইয়ের আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৬

গত শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে এই আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনানায় ১৬ জন নিহতসহ আহত হয়েছেন আরও ৯ জন। আহতদেরকে ইতোমধ্যে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র এ তথ্য জানান।

ভয়াবহ অগ্নিকান্ড শুরুর পর ১২ টা ৪১ মিনিটে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং দুপুর ২টা ৪২ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর শুরু হয় কুলিং অপারেশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আবাসিক ভবনের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।

ভবনটিতে অবস্থিত একটি দোকানের একজন শ্রমিক জানান, তারা বিকট শব্দ শুনতে পান। তিনি বলেন, আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে তা বুঝতে পারিনি। কিন্তু তখন আমরা জানালা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।

সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ভবনের নিরাপত্তার আইন মেনে না চলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  তদন্ত অব্যাহত রেখেছে।

এনবিএস/ওডে/সি