ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাঙ্গুলি-পন্টিংয়ের ওপর তোপ দাগলেন শেবাগ ও রবি শাস্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম

গাঙ্গুলি-পন্টিংয়ের ওপর তোপ দাগলেন শেবাগ ও রবি শাস্ত্রী

 গাঙ্গুলি-পন্টিংয়ের ওপর তোপ দাগলেন শেবাগ ও রবি শাস্ত্রী

আইপিএলের ১৬তম আসর যেন কাল হয়ে দাঁড়িছে দিলি।ল ক্যাপিটালসের জন্য। আসরের পাঁচ ম্যাচের সব গুলোতেই প্রতিপক্ষের কাছে বিধ্বস্ত হয়েছে দিল্লি। যেখানে দলের কোচিংয়ে বিশ্বজয়ী সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং, ভারতীয় কিংবদন্তী সৌরভ গাঙ্গুলী এবং আরেক অজি তারকা শেন ওয়াটসন। ক্রিকেট বিশে^র কিংবদন্তীদের স্পর্শে থেকে দিল্লি এমন করুণ অবস্থানকে মানতে পারছেন না ক্রিকেট বিশ্লেষকরা। বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী সহ কোচিং প্যানেল নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় দুই কিংবদন্তী বীরেন্দ্র শেবাদ ও রবি শাস্ত্রী।

শেবাগ বলেন, যদি সত্যি কথা বলি তাহলে বলতে হয় কোচিং স্টাফে যারা আছেন তারা কোনো অবদান রাখতে পারছে না। খেলোয়াড়রা যদি পারফর্ম করতে না পারে, স্কোয়াড কত শক্তিশালী তাতে কিছু আসে-যায় না। ড্রেসিংরুমে অনেক বড় নাম (কোচ) থাকতে পারে। ব্যাটাররা রান না পেলে, বোলাররা উইকেট না পেলে তাদের থেকে লাভটা কি। আমি বুঝি না, খেলোয়াড়দের সারাক্ষণ নির্দেশনা কেন দেওয়া হয়। যাদের ম্যাচ জেতানোর সামর্থ্য আছে, তাদের দলে রাখতে হবে। তাহলেই আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। দিল্লিতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। কিন্তু তারা রান ও উইকেট পাচ্ছে না। মাঠের বাইরে আপনি অনেক কৌশল সাজাতে পারেন। কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে। ক্রিকবাজ

অন্যদিকে ম্যাচের সময় দিল্লির টিম ডিরেক্টর সৌরভকে উদ্দেশ্য কওে কড় কথা বলেন জনপ্রিয় ধারাভাষ্যকর রবি শাস্ত্রী। তিনি বলেন, খেলায় একটা দল হারতেই পারে। টান টান খেলায় হার এক কথা। আর দিল্লি যে ভাবে হারছে সেটা খুবই হতাশার। দিল্লি প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারছে না। বোর্ডের প্রাক্তন সভাপতি ভেবেছিলেন কাজটা খুব সহজ। কিন্তু বাস্তব সেটা নয়। একের পর এক ম্যাচে সেটা দেখতে পাচ্ছেন সৌরভ।

এনবিএস/ওডে/সি