এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৩, ১১:০৪ এএম
সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মমন্ত্রী আব্দুশ শাকুর নিহত
পাকিস্তানের ধর্মমন্ত্রী মুফতি আব্দুশ শাকুর এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে তার জানা হয়। এর আগে শনিবার রাতে তিনি সড়ক দুর্ঘটনা নিহত হন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার রাতে মুফতি আব্দুশ শাকুর ম্যারিয়ট হোটেল থেকে শাহরাহ দস্তুরের সেক্রেটারিয়েট চকের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির হাইলাক্স রেভো গাড়ি মুফতি আব্দুল শাকুরের গাড়িকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ধর্মমন্ত্রী আব্দুশ শাকুর, তার চালক ও দেহরক্ষী। পরে তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মন্ত্রীকে মৃত ঘোষণা করেন।
সূত্রে আরো জানা যায়, ঘাতক গাড়িটিকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। গাড়ির চালক ও আরোহিদেরকেও পুলিশের হেফাজতে নেয়া হয়। তবে পুলিশের পক্ষ থেকে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মুফতি আব্দুশ শাকুর পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমানের জমিয়তে উলেমায়ে ইসলামের পক্ষ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাকে পোর্টফোলিওর দায়িত্ব দেয়া হয়েছিল।
এনবিএস/ওডে/সি