ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

ভারতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

 ভারতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

 মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তখন সেখানে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপমাত্রায় খোলা ময়দানে বসেছিলেন সবাই। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে ১টা পর্যন্ত। এই দীর্ঘ সময় থাকার জন্য অতিথিদের বসার ব্যবস্থা করা হলেও মাথার ওপর ছিল না কোনো ছাউনি।

মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণের জন্য আয়োজিত অনুষ্ঠানটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও উপস্থিত ছিলেন। সেখানে সমাজ সংস্কারক আপ্পাসাহেব ধর্মাধিকারীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

তীব্র গরমে ঘটনাস্থলে অনেকেই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেয়া হয়। তাদের দেখতে হাসপাতালে যান একনাথ সিন্ধে। তিনি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে নিহত সবার পরিবারের জন্য ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেন।  

একনাথ সিন্ধে বলেন, ‘চিকিৎসকদের দেয়া তথ্যানুসারে ৭ থেকে ৮ জন লোক মারা গেছেন। সান স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়ায় আরও অন্তত ২৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সব মিলিয়ে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বাড়িতে চলে গেছেন।’

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক টুইটে জানিয়েছেন, অনুষ্ঠানে এসে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সবার চিকিৎসাই সরকার নিজ ব্যয়ে করবে।

এনবিএস/ওডে/সি