ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সোহাগের নিষেধাজ্ঞা নিয়ে আমি মন্তব্য করতে চাই না: পাপন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

সোহাগের নিষেধাজ্ঞা নিয়ে আমি মন্তব্য করতে চাই না: পাপন

 সোহাগের নিষেধাজ্ঞা নিয়ে আমি মন্তব্য করতে চাই না: পাপন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুর্নীতির দায়ে ফিফা দুই বছরের জন্য বহিষ্কার করায় ক্রীড়াঙ্গনে সমালোচনার ঝড় উঠে। ক্রীড়া প্রতিমন্ত্রীও সরব ছিলেন  বাফুফের সমালোচনায়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না। প্রতিবছরের মতো ইফতার পার্টি না করে এবার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বিসিবি।

বিসিবিতে কাজ করেন এমন মানুষদের মাঝে সেসব বিতরণ করে এই কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে কথা বলেন বোর্ড প্রধান পাপন। তখনই সোহাগ প্রসঙ্গ উঠে আসে।

সোহাগকে নিষেধাজ্ঞার বিষয়ে পাপন বলেন, এটা যেহেতু বাফুফের বিষয়। আর ওখানে কি হচ্ছে না হচ্ছে আমি আসলে জানি না। তাই সেটা না জেনে এখনই কোনো মন্তব্য করা উচিৎ হবে না।

পাপন ক্রিকেট বোর্ডের সভাপতি হলেও তিনি ফুটবলের বড় একজন ভক্ত। ক্রিকেটে বাংলাদেশের উত্থান হলেও ফুটবলে শুধুই পিছিয়েছে। ফুটবলের সোনালী সময়টা আসলে মিস করেন কিনা জানতে চাইলে পাপন বলেন, আজ এই বিষয় নিয়ে কোনো কথা না বলাই উচিৎ। কারণ এটা সঠিক সময় না।

এনবিএস/ওডে/সি