ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বোস্টন ম্যারাথনে চেবেত ও অবিরির শিরোপা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

বোস্টন ম্যারাথনে চেবেত ও অবিরির শিরোপা

 বোস্টন ম্যারাথনে চেবেত ও অবিরির শিরোপা  

বোস্টন ম্যারাথনে পুরুষ বিভাগের শিরোপা অক্ষুন্ন রেখেছেন কেনিয়ার খ্যাতিমান দৌড়বিদ ইভান্স। যেখানে দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন একই দেশের এলিয়াদ কিপচোগে ষষ্ঠ স্থান লাভ করেন। মহিলা বিভাগে শিরোপা লাভ করেছেন কেনিয়ারই হেলেন অবিরি।   

চেবেত ২ ঘন্টা ৫ মিনিট ৫৪ সেকেন্ড সময় নিয়ে দূরত্ব অতিক্রম করেন। আর চেবেতের স্বদেশী কিপচোগে তার ৩ দশমিক ২৯ সেকেন্ড পিছনে থেকে দূরত্ব পান হন। এটা ছিল সর্বশেষ ১৮টি ম্যারাথনে কিপচোগের তৃতীয় পরাজয়।   

মহিলা বিভাগে অবিরি এই প্রথম বারের মতো কোনো ম্যারাথনের শিরোপা জিতলেন। ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ম্যারাথনে অংশ নিয়ে এই সাফল্য পেতে অবিরি সময় নেন মাত্র ২ ঘন্টা ২১ মিনিট ৩৮ সেকেন্ড।

চেবেত বোস্টন ম্যারাথনের ইতিহাসে ষষ্ঠ দৌড়বিদ যিনি শিরোপা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছেন। এবারেরটি নিয়ে তিনি তৃতীয় দফা শিরোপা জিতলেন। আর শিরোপা অক্ষুন্ন রাখার ঘটনা ২০০৮ সালের পর বোস্টন আসরে প্রথম বার ঘটলো।

পুরুষদের হুইলচেয়ার ম্যারাথনে সুইজারল্যান্ডের মার্সেল হাগ ষষ্ঠ বারের মতো শিরোপা জিতেছেন। আর মহিলাদের হুইলচেয়ার ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুসান্না স্কানোরি।

এনবিএস/ওডে/সি