ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আয়োজক হিসেবে আর্জেন্টিনার নাম ঘোষণা করলো ফিফা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

আয়োজক হিসেবে আর্জেন্টিনার নাম ঘোষণা করলো ফিফা

 আয়োজক হিসেবে আর্জেন্টিনার নাম ঘোষণা করলো ফিফা

আগামী ২০ মে থেকে ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। কিন্তু বালি দ্বীপের গভর্নর ইসরায়েল দলকে আয়োজক করতে অস্বীকার করার কারণে দেশটির সকার ফেডারেশন (পিএসএসআই) ড্র বাতিল করার পরে ইন্দোনেশিয়া থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ সরিয়ে দেওয়ার কথা জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

টুর্নামেন্টের বাছাইপর্বে থেকে বাদ বড়ে বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন শেষ হয়েছিলো আর্জেন্টিনার। কিন্তু ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে  নেওয়া হলে আয়োজনের জন্য আবেদন করে আর্জেন্টিনা। এতে স্বাগতিক হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করার আশা জাগায় বিশ্বচ্যাম্পিয়নদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) আয়োজক হিসেবে লাতিন আমেরিকার দেশটির-ই নাম ঘোষণা করেছে ফিফা। তাই শেষ পর্যন্ত আকাশি-নীল জার্সিধারীরা স্বাগতিক দেশ হিসেবেই যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ঘোষণা করতে পেরে আনন্দিত যে এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে।

ফিফা প্রেসিডেন্ট জানান, আমি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং বিশেষ করে সংস্থাটির প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়াকে ধন্যবাদ জানাতে চাই, সেই সঙ্গে সরকারি কর্তৃপক্ষকেও, এত অল্প সময়ের নোটিশে এই দুর্দান্ত টুর্নামেন্টটি আয়োজন করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য।

এদিকে এই টুর্নামেন্টে অন্যতম সফল ফল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয়বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে লে আলবিসেলেস্তেদের যুবারা। সবশেষ ২০০৭ সালেও শিরোপার স্বাদ নিয়েছে দলটি। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে এবারের আসর। এর আগে, ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে শুক্রবার (২১ এপ্রিল) বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।

এনবিএস/ওডে/সি