ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জোড়া পেনাল্টিতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

জোড়া পেনাল্টিতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল

 জোড়া পেনাল্টিতে আল নাসরকে হারিয়েছে আল হিলাল

সৌদির কিং ফাহাদ স্টেডিয়ামে মঙ্গলবার সৌদি আরবের ক্লাসিকোতে আল হিলালের কাছে ২-০ গোলে হেরেছে আল নাসর। এ ম্যাচে হলুদ কার্ড পেয়েছেন আল নাসর অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

ঘরের মাঠে আল হিলালের গোল দু'টি এসেছিল পেনাল্টি থেকে। দুই বারই জাল স্পর্শ করেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ওডিওন ইঘালো।  

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল আল হিলালের। আক্রমণে দুই দলই ছিল সমানে সমান। ৪০ মিনিটে ডি-বক্সে হ্যান্ডবলের কারণে স্বাগতিক দলকে পেনাল্টি উপহার দেন আল নাসের ডিফেন্ডার আব্দুল্লাহ আল আমেরি। সুযোগ কাজে লাগান ওডিওন ইঘালো। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোর দল।

বিরতির পর ৫৭ মিনিটে গুস্তাভো ক্যুইল্লারকে বাধা দেন রোনালদো। যার খেসারত দেন হলুদ কার্ড দেখে। ৬২ মিনিটে পেনাল্টি এরিয়া ফাউল করে আল হিলালকে দ্বিতীয় পেনাল্টি উপহার দেন জালোলিদ্দিন। এবারও গোল আদায় করেন ইঘালো।

এরপর আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ এগুতে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত শূন্য থেকে পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করে আল নাসর।

এনবিএস/ওডে/সি