ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৩, ০৪:০৪ পিএম

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি

 শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি

আগামী ২৫ এপ্রিল তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ জাতীয় নারী দল। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মাঝে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের অন্তর্ভুক্ত।

আগামী ২৯ এপ্রিল পি সারা ওভালে শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে নিগারদের শ্রীলঙ্কা সফর। এর আগে ২৭ এপ্রিল এই ফরম্যাটে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশ। একই ভেন্যুতে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২ এবং ৪ মে। এরপর ৭ মে টি-টোয়েন্টি ফরম্যাটের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশ। ৯ মে সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ১১ এবং ১২ মে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

এনবিএস/ওডে/সি