ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ কিমের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম

গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ কিমের

 গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ কিমের

 উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রধান সামরিক লক্ষ্য হলো কক্ষপথে গোয়েন্দা নজরদারি স্যাটেলাইট স্থাপন করা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সামরিক গোয়েন্দা স্যাটেলাইটটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং পরিকল্পিত উপায়ে এর উৎক্ষেপণের কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ন্যাশনাল এ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শনের সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় তার দেশের সক্ষমতা অর্জন জরুরি। গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম বেশ কয়েকটি স্যাটেলাইটের প্রয়োজন। বুধবার এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা কেসিএনএ।

নির্ধারিত সময়ে স্যাটেলাইটটি উৎক্ষেপণের উপর তিনি গুরুত্ব দেন। কিন্তু উৎক্ষেপণের দিনক্ষণ প্রকাশ করা হয়নি। গত ডিসেম্বর মাসে উত্তর কোরিয়া এই গোয়েন্দা স্যাটেলাইটের উৎক্ষেপণ নিয়ে শেষ ধাপের পরীক্ষা চালিয়েছে। কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের সার্বিক প্রস্তুতি আগামী এপ্রিল মাসে শেষ হবে।

কিম বলেছেন, ‘শত্রু শক্তির সামরিক পরিস্থিতি সম্পর্কে রিয়েল-টাইম তথ্য সুরক্ষিত করা’ ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ কাজ।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তাদের জোটকে শক্তিশালী করার নামে এয়ারক্রাফট ক্যারিয়ার ও পরমাণুবাহী বিমান মোতায়েনের মাধ্যমে শত্রুতামূলক সামরিক অভিযান সম্প্রসারণের জন্য অভিযুক্ত করেছেন কিম এবং দাবি করেছেন, মার্কিন বিমানের মতো সামরিক সম্পদ মোতায়েন করে ‘দক্ষিণ কোরিয়াকে আগ্রাসনের একটি উন্নত ঘাঁটি এবং যুদ্ধের অস্ত্রাগারে পরিণত করার’ চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক হুমকির বিরুদ্ধে তাদের প্রতিরোধ বাড়াতে তাদের সম্মিলিত মহড়ার প্রসারিত করছে। এই সপ্তাহে, তারা প্রায় ১১০টি যুদ্ধবিমান সম্বলিত ১২ দিনের একটি বিমান মহড়া শুরু করেছে এবং জাপানের সঙ্গে একদিনের নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে।

এনবিএস/ওডে/সি